রায়ানসে লেনোভো সেমিনার

৪ আগষ্ট, ২০১৯ ১১:৫০  
শনিবার থেকে রায়ান্সে শুরু হয়েছে রায়ান্স-লেনোভো সুপার অফার। এই অফারের আওতায় প্রতিটি লেনোভো ল্যাপটপের সাথে ক্রেতারা পাচ্ছেন উপহার। রায়ান্সের যেকোন শাখা ও অনলাইনের আগামী ৭ আগস্ট পর্যন্ত এ অফার দেয়া হয়েছে। এদিকে শনিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর আঁগার গাঁওতে অবস্থিত রায়ান্স অর্কেস্ট্রা হলরুমে “এ টেকনিক্যাল সেসন: নিউ ইনোভেশন অফ লেনোভো” শীর্ষক সংক্ষিপ্ত ট্রেনিং সেশনের আয়োজন করা হয়। ট্রেনিংয়ে বিভিন্ন সিরিজের নতুন মডেলের নোটবুক সম্পর্কে নলেজ শেয়ার করা হয়। অনুষ্ঠানে লেনোভোর পণ্য সম্পর্কে তথ্য উপস্থাপন করেন লেনোভো বাংলাদেশ এর সেলস ম্যানেজার রাশেদ কবির। এছাড়া লেনোভোর পক্ষে উপস্থিত ছিলেন ট্রেনিং অ্যান্ড ডিভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তানভীর ইকবাল এবং সেলস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ মেরাজ। আয়োজনে আরও উপস্থিত ছিলেন রায়ান্স কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব আহমেদ হাসান। তিনি আয়োজনের শুরুতে তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া রায়ান্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দও আয়োজনে অংশগ্রহণ করেন।